স্বাগতম করতকান্দি রোস্তম আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়

প্রধান শিক্ষকের বাণী

করতকান্দি রোস্তম আলী বহুমূখী উচ্চ বিদ্যালয়, ভাঙ্গুড়া, পাবনা বাংলাদেশের একটি গৌরবদীপ্ত ও আলোকোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান । এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মেধা, মনন, সহনশীলতা, সৃজনশীলতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও দক্ষতার ভিত্তিতে মানবিক মূল্যবোধসম্পন্ন মুক্তিযুদ্ধের চেতনায় সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার । কেবলমাত্র ‘জিপিএ ৫’ নয়; আমাদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর আত্মবিকাশ আমাদের প্রত্যাশা। কেবল অর্থনৈতিক উন্নতিই মানুষকে সুখ-শান্তি বা স্বস্তি দিতে পারে না। এজন্য প্রয়োজন ন্যায়, সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে মানবিক গুণাবলি অর্জন করা। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্ঞান ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয়ে নিবেদিত হবে।

© করতকান্দি রোস্তম আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়

কারিগরি সহায়তা: